ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে ফারইস্ট নিটিং
নিজস্ব প্রতিবেক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রি লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) সামান্য বৃদ্ধি পেয়েছে। এই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৭১ পয়সা আয় হয়েছে, যা আগের বছর ছিল ১ টাকা ৬৪ পয়সা।
তবে আয় বৃদ্ধি সত্ত্বেও কোম্পানিটি ডিভিডেন্ডের পরিমাণ কমিয়েছে। কোম্পানিটি আগের বছর ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, সেখানে এবার ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির ক্যাশ ফ্লোতে (শেয়ার প্রতি ক্যাশ ফ্লো) একটি বড় পতন দেখা গেছে। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাত্র ১ টাকা ৭৫ পয়সা, যা তার আগের বছর ছিল ৬ টাকা ৩৬ পয়সা।
অন্যদিকে, ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভপিএস) ছিল ২১ টাকা ৩৭ পয়সা। যা আগের বছর ছিল ২১ টাকা ৬ পয়সা।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর এবং কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর, দুপুর ১২টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ