ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
‘এনসিপি নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাই পাবে’
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করে জানিয়েছেন নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাই পাবে দলটি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ দাবি তোলেন।
তবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ইসির বিধিমালায় শাপলা প্রতীক নেই, তাই এনসিপিকে এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এ বক্তব্য প্রকাশের পরই হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্ট দিয়েছেন।
এনসিপি শাপলা প্রতীকের জন্য অনড় অবস্থান নিয়েছে। বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে ইসির সঙ্গে একাধিক বৈঠক ও চিঠি বিনিময় করা হয়েছে। বিভিন্ন সময় দলের নেতারা সতর্কবার্তা দিয়েছেন, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা রাজপথেও আন্দোলন করবেন। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও পুনর্বিবেচনা করা হতে পারে।
অন্যদিকে নির্বাচন কমিশন বারবার জানিয়েছে, শাপলা তাদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় নেই। আগামী ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি যদি প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তবে ইসি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে