ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজার: শেষ বেলার ধাক্কায় ভেসে গেল সব স্বপ্ন
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: আগের দিনের উত্থানে ধারণা ছিল যে আজ (১৪ অক্টোবর) আরো উন্নতি হবে বাজারের। দিনের শুরুটাও সেভাবেই হয়েছিল এবং দুপুর সাড়ে ১১টার মধ্যেই সূচক আগের দিনের তুলনায় ৫০ পয়েন্টের বেশি বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৭৩ পয়েন্টে। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর থেকে সুচকের টানা পতন ঘটে এবং শেষ পর্যন্ত পতনেই থেকে যায়। যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে জেগে উঠা প্রত্যাশা শেষমেষ হতাশায় পরিণত হয়। তবে সূচক কমলেও দিনশেষে টাকার অংকে লেনদেন বেড়েছে।
আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৭.২৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১১.৬২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৪.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৫.৬৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৫টির দর বেড়েছে, ২৩৩টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬০৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৪২ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩টির, কমেছে ১১০টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৩.৭৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩৮.৫৯ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?