ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
গাজায় শান্তি চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে তুরস্ককে চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে এবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সহায়তা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে তিনি এরদোগানকে এই প্রস্তাব দেন। সম্প্রতি ইসরায়েল–হামাস যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর, ট্রাম্প বিশ্বাস করেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত থামাতেও এরদোগান কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৩ অক্টোবর) মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানসহ বিশ্বনেতারা গাজায় চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “এরদোগানই পারবেন ইউক্রেনের যুদ্ধ থামাতে। রাশিয়া তাকে সম্মান করে, আবার ইউক্রেনের সঙ্গেও তার সম্পর্ক চমৎকার।”
পরবর্তীতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প পুনরায় বলেন, “আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট এরদোগানই এই যুদ্ধের অবসানে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তার কূটনৈতিক দক্ষতা বিশ্ব ইতিমধ্যে দেখেছে।”
এরদোগান নিজেও বৈঠকে বলেন, “২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তুরস্ক অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আলোচনার মাধ্যমে শান্তির ভিত্তি স্থাপন করতে চাই, এবং মধ্যস্থতার জন্য সবসময় প্রস্তুত।”
সোমবার অনুষ্ঠিত ওই সম্মেলনে ২০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত ছিলেন। বৈঠকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি