ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারতের কফ সিরাপে বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক: শিশুদের জন্য ভারতের তৈরি তিনটি কফ সিরাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মারাত্মক সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, সিরাপগুলোতে এমন রাসায়নিক উপাদান পাওয়া গেছে যা শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি এই কফ সিরাপগুলো বর্তমানে গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠেছে বলে সতর্ক করেছে ডব্লিউএইচও।
সতর্কবার্তায় বলা হয়, সংশ্লিষ্ট তিনটি কফ সিরাপ হলো—শ্রেসান ফার্মাসিউটিক্যালসের ‘কোল্ডরিফ’, রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের ‘রেসপিফরেশ টিআর’ এবং শেপ ফার্মার ‘রিলাইফ’ সিরাপ। এই ওষুধগুলোর নমুনায় ডায়াথিলিন গ্লাইকোল নামের এক রাসায়নিকের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি পাওয়া গেছে।
ডব্লিউএইচও জানিয়েছে, ডায়াথিলিন গ্লাইকোল সাধারণত কাশির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, তবে এর মাত্রা বেড়ে গেলে তা মারাত্মক বিষে পরিণত হয়, যা কিডনি বিকলসহ মৃত্যুর কারণ হতে পারে।
গত আগস্টে ভারতের শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কোল্ডরিফ’ সিরাপ খেয়ে ১৭ শিশুর মৃত্যু হয়। এর আগেও ২০২৩ সালে ভারতীয় কোম্পানির তৈরি আরেক ধরনের কফ সিরাপ খেয়ে উজবেকিস্তান, গাম্বিয়া ও ক্যামেরুনে ১৪১ জন শিশুর প্রাণহানি হয়েছিল।
ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিসসিও) জানিয়েছে, ডব্লিউএইচও-র সতর্কবার্তা তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সংস্থার কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, শিশুদের ওষুধের মান নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং উৎপাদন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ