ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারবাজারের ক্যাটাগরিতে উল্লেখযোগ্য উন্নতি অর্জন করেছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে কোম্পানির শেয়ার নতুন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।
ডিএসই সূত্রে জানা গেছে, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের প্রদান করেছে। আইন অনুযায়ী, ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলোকে উন্নত ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। সে ধারাবাহিকতায় পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের অবস্থান ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হলো।
এর আগে ২০২৪ সালের ১৬ অক্টোবর কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। এর কারণ হলো, কোম্পানিটি ঘোষিত ডিভিডেন্ড নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করতে ব্যর্থ হয়েছিল।
শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো সাধারণত ব্যবসায়িক সমস্যায় থাকে অথবা নিয়মিত ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়। অন্যদিকে ‘এ’ ক্যাটাগরি বিনিয়োগকারীদের কাছে অধিক আস্থার প্রতীক। এই পরিবর্তন বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
আরও পড়ুন-
১৩ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ১৯ খবর
তবে নিয়ম অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের পর প্রথম ৭ কর্মদিবসের মধ্যে কোম্পানির শেয়ার ঋণ সুবিধা (margin loan) দিয়ে কেনার সুযোগ থাকছে না। ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে এ বিষয়ে ডিএসই নিষেধাজ্ঞা জারি করেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ