ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ স্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’
ডুয়া ডেস্ক: শরতের শেষে এসে রাজধানী ঢাকায় দূষণের মাত্রা আবারও বেড়েছে। বায়ুদূষণের বৈশ্বিক সূচকে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা বিশ্বের ষষ্ঠ দূষিত শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৬ স্কোর নিয়ে ঢাকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত সূচকে এই তথ্য পাওয়া যায়। সংস্থাটির তথ্যানুসারে, ঢাকার বায়ুদূষণের মূল কারণ হলো বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা পিএম ২.৫, যার ঘনত্ব আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১২ দশমিক ৬ গুণ বেশি।
ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত বাতাস রেকর্ড করা হয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়, যার স্কোর ১৭৯। এরপর রয়েছে কল্যাণপুর (১৭৪), বেচারাম দেউড়ি (১৭০), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৯), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৬), গোড়ান (১৫৪) এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫২)—এসব এলাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (একিউআই ২০৬), যার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। এরপর রয়েছে ভারতের দিল্লি ও কলকাতা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা এবং কাতারের দোহা—এই শহরগুলোর বাতাসও ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে বায়ুর মান ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর, আর ৩০১-এর ওপরে হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট