ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি— কেডিএস এক্সেসরিজ, কুইন সাউথ টেক্সটাইল এবং ইনফরমেশন সার্ভিসেস—২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণার লক্ষ্যে বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কেডিএস এক্সেসরিজ ও ইনফরমেশন সার্ভিসেসের পরিচালনা পর্ষদের সভা আগামী ২১ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন-
১৩ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ১৯ খবর
অন্যদিকে, কুইন সাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২৭ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত বোর্ডসভায় কোম্পানিটির ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
আগের বছর অর্থাৎ ২০২৪ সালে কেডিএস এক্সেসরিজ ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক, কুইন সাউথ টেক্সটাইল ২ শতাংশ ক্যাশ এবং ইনফরমেশন সার্ভিসেস শতাংশ ০.৫০ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কেডিএস এক্সেসরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪০ পয়সা।
অন্যদিকে, ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কুইন সাউথ টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৩ পয়সা।
এছাড়া, ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) ইনফরমেশন সার্ভিসেসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২০ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)