ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পতনের মেঘ সরিয়ে শেয়ারবাজারে আলোর ঝলক
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: ধারাবাহিক পতনের মেঘ সরিয়ে শেয়ারবাজারে আলোর ঝলকানি দেখলো বিনিয়োগকারীরা। গত ৫ কর্মদিবসে ধারাবাহিক পতনে শেয়ারবাজারে সূচক কমেছে ২৪৫ পয়েন্ট। একই সময়ে লেনদেন কমে নেমেছে সাড়ে ৭০০ কোটি থেকে ৫০০ কোটির ঘরে। আর বাজার থেকে মুলধন উধাও হয়েছে ১৫ হাজার ৭৩৫ কোটি ৯৪ লাখ টাকা। তবে এই পতন কাটিয়ে আজ সোমবার (১৩ অক্টোবর)সূচকে বড় উত্থান প্রবণতা দেখা গেছে। তবে উত্থানের ঝলকানিতেও টাকার অংকে লেনদেন কমেছে। যদিও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা সৃষ্টি করেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের যে উঠানামার গতি ছিল তা খুবই ইতিবাচক। লেনদেনের শুরু থেকেই সূচকের তীর ছিল ঊর্ধ্বমুখী। দুপুর ১টা ৫ মিনিটে সূচক আগের দিনের তুলনায় প্রায় ৫৭ পয়েন্ট বেড়ে যায়। যদি শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকতো হবে লেনদেনের পরিমাণ বেড়ে যেতো। কিন্তু নিটিং এবং কিছু মুনাফা তোলার চাপে সূচকেও কিছুটা চাপ পড়ে এবং লেনদেনও স্লথ হয়ে যায়। যার ফলে বড় উত্থানের সূচক ২৫ পয়েন্ট স্থির হয়েছে।
এদিন (সোমবার) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৭.৭৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৭.৭৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১১.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯.৮৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩০টির দর বেড়েছে, ১২০টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৫৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১২ কোটি ৫৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮টির, কমেছে ৮১টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৩.৭৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৮৫.২৭ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি