ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ কমেছে ৯ কোম্পানিতে
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ কমেছে । কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক, অ্যাপেক্স ফুটওয়্যার, বে-লিজিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন ফুডস, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার লিজিং এবং সাউথইস্ট ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এবি ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮৯ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার ৭৫০টি এবং পরিশোধিত মূলধন ৮৯৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আগস্ট মাসে ছিল ২১.২৩ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮.৯৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে ০.৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫.১৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪.৭৭ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দেয়নি ।
অ্যাপেক্স ফুটওয়্যার
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ৪৩৭টি এবং পরিশোধিত মূলধন ১৫ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আগস্ট মাসে ছিল ৩১.৫৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১.০৮ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬.২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪২.৭২ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ৩৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক।
বে-লিজিং
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৪৪৩টি এবং পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আগস্ট মাসে ছিল ১৯.৬৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭.২৪ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৬৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৮.০৭ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দেয়নি।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার এবং পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আগস্ট মাসে ছিল ৬০.১৩ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৮.১৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬.৬৭ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ২০ শতাংশ ক্যাশ।
ফাইন ফুডস
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৯১৮টি এবং পরিশোধিত মূলধন ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আগস্ট মাসে ছিল ১৫.২৫ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪.৪৭ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৬৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬০.৮৬ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৩৪ হাজার ৩২০টি এবং পরিশোধিত মূলধন ১২৮ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আগস্ট মাসে ছিল ৪৫.৭৫ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫.০৭ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে ৯.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৭২ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০.৮৭ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ স্টক।
এনআরবিসি ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪টি এবং পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আগস্ট মাসে ছিল ৬০.৪৭ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ১.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৯.৩৪ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩.৯৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬.৭৩ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দেয়নি।
প্রিমিয়ার লিজিং
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ২১০টি এবং পরিশোধিত মূলধন ১৩২ কোটি ৯৭ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আগস্ট মাসে ছিল ২২.৭৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০.৭২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২.৯৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৬.৩১ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দেয়নি।
সাউথইস্ট ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৩৩ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার ৩৮৮টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৩৩৭ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আগস্ট মাসে ছিল ৩২.২২ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২.০৯ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৬.৫৯ শতাংশ, বিদেশি ১.২৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০.০৩ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দেয়নি।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য