ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানিতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে। কোম্পানিগুলো হলো- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, প্রগতী ইন্স্যুরেন্স, রানার অটো এবং শাহজালাল ইসলামী ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১০ কোটি ১ লাখ ৬৮ হাজার ১৯৪টি এবং পরিশোধিত মূলধন ১০০ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আগস্ট মাসে ছিল ৩০.৫১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০.৭৭ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৯২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৪.৬০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪২.৭১ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ২৫ শতাংশ ক্যাশ।
প্রগতী ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৭ কোটি ৮৮ লাখ ৪৯ হাজার ৬৬টি এবং পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আগস্ট মাসে ছিল ৩৯.৯৭ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১.৯৭ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৫৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬.৪৫ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ২০ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টক।
রানার অটো
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৭ কোটি ৮৮ লাখ ৪৯ হাজার ৬৬টি এবং পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আগস্ট মাসে ছিল ৪৬.৯৩ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ৩.৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০.৪৮ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫.৫৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৩.৯৬ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ১১ শতাংশ ক্যাশ।
শাহজালাল ইসলামী ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৩৫১টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আগস্ট মাসে ছিল ৪১.৩৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩.৩৬ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩.৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩২.৯৯ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ১০ শতাংশ ক্যাশ ।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার