ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য সবার দোয়া চাইলেন ডিপজল
বিনোদন ডেস্ক: কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। গত মাসের শেষের দিকে তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকে চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজক এবং সাধারণ ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ইলিয়াস কাঞ্চনের আরোগ্য কামনায় চলচ্চিত্র শিল্পী সমিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবার সমিতির সাধারণ সম্পাদক, প্রযোজক, পরিচালক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার জন্য প্রার্থনা করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এই সিনিয়র অভিনেতার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ডিপজল তার পোস্টে লিখেছেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাই অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। তার জন্য কোটি মানুষের দোয়া, মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আগের মতো উদ্যমী, প্রাণবন্ত রূপে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। ভালোবাসা ও প্রার্থনায় আমরা আছি তার পাশে।’
বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। গত আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল, যেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়। তবে ঝুঁকির কারণে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি। এখন তিনি রেডিয়েশন ও কেমোথেরাপি-‘টার্গেট থেরাপি’ নিচ্ছেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সপ্তাহে পাঁচদিন করে ছয় সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর তাকে চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর