ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
পতনেও বিক্রেতা সঙ্কটের সুখবর দিল শেয়ারবাজারের দুই কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিক দরপতনের মধ্যেও অস্বাভাবিক উল্লম্ফন ঘটছে দুই কোম্পানির শেয়ারে— সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) উভয় শেয়ারবাজারে সূচক নিম্নমুখী থাকলেও, এই দুই কোম্পানির শেয়ারদর বিপরীত প্রবণতায় টানা বাড়ছে। এমনকি আজ তাদের শেয়ারে বিক্রেতা সঙ্কটের কারণে লেনদেন ‘হল্টেড’ হয়েছে। ফলে পতনের বাজারেও বিনিয়োগকারীদের বিক্রেতা সঙ্কটের সুখবর দিয়েছে এই দুই কোম্পানি।
ডিএসই সূত্রে জানা যায়, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আজ বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৮ শতাংশ। দর দাঁড়িয়েছে ২৬ টাকা ৭০ পয়সায়, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৪ টাকা ৬০ পয়সা (১৫ মে, ২০২৫)। কোম্পানিটি গত কয়েক বছরে নিয়মিত ডিভিডেন্ড দিলেও, বর্তমান দরবৃদ্ধি মৌলিক ভিত্তির তুলনায় অতিরঞ্জিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০১৫ সালে তালিকাভুক্ত এই কোম্পানির সর্বশেষ ৯ মাসে (জুলাই’২৪–মার্চ’২৫) শেয়ারপ্রতি আয় বা ইপিএস মাত্র ৮৭ পয়সা। যদিও আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে, কিন্তু সেই আয়ের তুলনায় বর্তমান শেয়ারদরকে অনেকেই ‘অযৌক্তিক উল্লম্ফন’ বলে মনে করছেন।
অন্যদিকে, বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ বেড়েছে ২১ টাকা ৪০ পয়সা বা ৮.৭১ শতাংশ। দর দাঁড়িয়েছে ২৬৭ টাকায়, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ। কোম্পানিটির শেয়ারদর গত জুনে ৮০ টাকার নিচে ছিল, অর্থাৎ তিন মাসে এর দাম তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
প্রগতি লাইফের সর্বশেষ আর্থিক প্রতিবেদনে উদ্বৃত্ত প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হলেও, বাজার সংশ্লিষ্টরা বলছেন— আর্থিক উন্নতির হার যতটা, শেয়ারদরের গতি তার চেয়ে বহুগুণ বেশি। তারা মনে করছেন, এই উল্লম্ফনের পেছনে মৌলিক ভিত্তির চেয়ে বাজারের ‘ম্যানুপুলেটিভ’ ট্রেডিং কার্যক্রম কাজ করতে পারে।
একজন বাজার বিশ্লেষক বলেন, “বর্তমানে সার্বিক বাজারে পতনের মধ্যে কোনো কোম্পানির দর টানা বাড়তে থাকলে, সেটি স্বাভাবিক বাজার আচরণ নয়। এটি কৃত্রিমভাবে দাম বাড়িয়ে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলার কৌশলও হতে পারে।”
বিশ্লেষকরা আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে দেখা যাচ্ছে— কিছু ছোট ও মধ্যম আকারের কোম্পানিতে বিনিয়োগকারীর আগ্রহ নয়, বরং প্রভাবশালী ট্রেডারদের সক্রিয়তা দর বৃদ্ধির মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই সাধারণ বিনিয়োগকারীদের এসব শেয়ারে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ