ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
স্থিতিশীল শেয়ারবাজারের পথে বাঁধা চিহ্নিত কারসাজিচক্র
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীরা বাজার ঘুরে দাঁড়ানোর আশা করলেও সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শেয়ারবাজারে সক্রিয় কারসাজি চক্র। চক্রটি নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইচ্ছে মতো উত্থান-পতন ঘটাচ্ছে। গত সপ্তাহের টানা পতনের পর চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও, বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে। সূচক ঘুরে দাঁড়ানোর পরিবর্তে ভয়াবহ পতনের মধ্যে টাকার অংকে লেনদেন বেড়ে গেছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, শেয়ারবাজারে এই চক্র প্রতিনিয়ত কারসাজির মাধ্যমে নিজেরা লাভ তুলে নিচ্ছে। তারা কম দরে শেয়ার কিনতে গুজব ছড়ায় এবং পরবর্তীতে টার্গেটের লাভের জন্য বাজারে উত্থান ঘটায়। এরফলে বাজার তার স্বাভাবিক স্থিতিশীলতা হারায় এবং সম্পূর্ণ অস্থিতিশীল হয়ে পড়ে। তাই নিয়ন্ত্রক সংস্থাগুলোর বাজার মনিটরিং আরও জোরদার করা অপরিহার্য বলে মনে করছেন তারা।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আজ (১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক সামান্য উত্থান নিয়ে লেনদেন শুরু হয়। তবে উত্থানের স্থায়িত্ব খুব কম ছিল। সূচক দিনের শুরু থেকে মধ্যাহ্ন পর্যন্ত উত্থান-পতনের মধ্য দিয়ে ঘোরাফেরা করে। দুপুর ১২টার পর তা একটানা নেমে যেতে দেখা যায়। দিনশেষে সূচকের ভয়াবহ পতনের মধ্যেও টাকার অংকে লেনদেন বেড়েছে, যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে।
আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০২.৪৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৯.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪.৭৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৪.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৯৮.৪৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৩১১টির দর কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ১৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১২ কোটি ৩৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২২ কোটি ৬১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩২টির, কমেছে ১৪৭টির এবং পরিবর্তন হয়নি ১৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৫.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬২.৩৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০৬.৬২ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ