ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
দর কমলেও লেনদেনে উজ্জল ৮ খাত
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৫-০৯ অক্টোবর) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে শেয়ারবাজারে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। এর মধ্যেও আলোচ্য সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে দর কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে ৮ খাতে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- প্রকৌশল, আর্থিক, খাদ্য ও আনুষঙ্গিক, বিদ্যুৎ ও জ্বালানি, লাইফ ইন্স্যুরেন্স, চামড়া, টেলিকমিউনিকেশন এবং ভ্রমণ ও অবকাশ।
কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ভ্রমণ ও অবকাশ খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর কমেছে ৭.০৪ শতাংশ। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.১৩ শতাংশ। আর আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ১৩ কোটি ৫৮ লাখ টাকা বা ৫০.৩৮ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে আর্থিক খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর কমেছে ৩.৯১ শতাংশ। আর সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৬০ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ১.৮৬ শতাংশ। আর আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা বা ৮.০২ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে প্রকৌশল খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর কমেছে ৩.৪৩ শতাংশ। আর সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ২৭০ কোটি ৬ লাখ টাকা, যা মোট লেনদেনেরর ৮.২২ শতাংশ। আর আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ১৫ কোটি ৪৯ লাখ টাকা বা ৬.০৮ শতাংশ। অন্য কোম্পানিগুলোর মধ্যে-
সাপ্তাহিক রিটার্নে খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.৫৩ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১.৭৮ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩.৩৪ শতাংশ, চামড়া খাতে ০.০৮ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে ১.২৪ শতাংশ দর কমেছে। আর লেনদেন বেড়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৬১ কোটি ৬০ লাখ টাকা বা ৪১.৯২ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬১ কোটি ৩ লাখ টাকা বা ৪২.০৭ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৪৫ কোটি ৭০ লাখ টাকা বা ১৭.৯০ শতাংশ, চামড়া খাতে ৯ কোটি ৩২ লাখ টাকা বা ১৮.১৫ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে ৪৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকার বা ১০০.২৯ শতাংশ বেড়েছে।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার