ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সপ্তাহজুড়ে লাল বাজারে সবুজ দুই খাত
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৫-০৯ অক্টোবর) দরপতন হয়েছে শেয়ারবাজারে। দরতপনেও টাকার অংকে লেনদেন বাড়লেও বাজারমূলধন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স ১৩২.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৩.৭২ পয়েন্টে। আর লেনদেন বেড়েছে ১ হাজার ৪২৫ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া, বাজার মূলধন কমেছে ৭ হাজার ৯৩৬ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা। বাজারের এমন পরিস্থিতিতে ব্যাতিক্রম ছিল দুই খাতের শেয়ার। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ব্যাতিক্রম খাত দুটি হলো- জেনারেল ইন্স্যুরেন্স এবং মিউচ্যুয়াল ফান্ড। বিদায়ী সপ্তাহে এই দুই খাতে মুনাফার পাশাপাশি লেনদেন বেড়েছে।
খাত দুটির মধ্যে সর্বোচ্চ মুনাফা হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। সাপ্তাহিক রিটার্নে এখাতে দর বেড়েছে বা মুনাফা হয়েছে ৫.১০ শতাংশ। আর লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৫৮ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৩০৬ কোটি ৭ লাখ টাকা বেশি। সপ্তাহজুড়ে খাতটিতে গড় লেনদেনের পরিমাণ ছিল ৭৬ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৬২ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা বেশি। সপ্তাহজুড়ে খাতটির বাজার মূলধন ছিল ৮ হাজার ৭৩২ কোটি ৮০ লাখ টাকা।
সপ্তাহজুড়ে এখাতের কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৬০ পয়সা বা ১২.৬৯ শতাংশ দাঁড়িয়েছে ৫১ টাকা ৫০ পয়সায়। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫০ লাখ ৮৬ হাজার ৯২০টি শেয়ার ৫ হাজার ৮৬০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ২৫ কোটি ৭০ লাখ টাকা।
এদিকে, সাপ্তাহিক রিটার্নে মিউচ্যুয়াল ফান্ডে দর বেড়েছে বা মুনাফা হয়েছে ০.৭৪ শতাংশ। আর লেনদেন হয়েছে ৬২ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ২২ কোটি ৩৮ লাখ টাকা বেশি। সপ্তাহজুড়ে খাতটিতে গড় লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৪ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা বেশি। সপ্তাহজুড়ে খাতটির বাজার মূলধন ছিল ২ হাজার ৬৬৭ কোটি ৮০ লাখ টাকা।
সপ্তাহজুড়ে এখাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৭.৯৮ শতাংশ দাঁড়িয়েছে ১৭ টাকা ৬০ পয়সায়। আর সপ্তাহজুড়ে ফান্ডটির ৭৭ লাখ ২৩ হাজার ২২০টি ইউনিট ২ হাজার ৮৫৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ১৩ কোটি ২০ লাখ টাকা।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার