ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২
পতনের বাজারে মুনাফার জোয়ার দুই কোম্পানির
নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতনে যেখানে লোকসানের পাল্লা ভারি হচ্ছে বিনিয়োগকারীদের, সেই পরিস্থিতিতে বিনিয়োগকারীদেরকে সর্বোচ্চ মুনাফার জোয়ার দেখাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। বর্তমানে কোম্পানি ২টির শেয়ারদর দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। কোম্পানি ২টি হলো- সিভিও পেট্রোকেমিক্যাল এবং সামিট অ্যালায়েন্স পোর্ট- সাপোর্ট। স্টকনাও ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২ সেপ্টেম্বর’২৫ তারিখে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫ হাজার ৬২১ পয়েন্ট দাঁড়িয়েছিল, যা ছিল গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে ধারাবাহিক দরপতনের কারণে সূচক দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ২৮৪ পয়েন্টে। এক মাসের ব্যবধানে ডিএসইর সূচক কমেছে প্রায় ৩৩৭ পয়েন্ট।
গত ৭ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্ত গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৫৩০ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৯১২ কোটি টাকা।
বাজারের এমন পরিস্থিতির মধ্যে সিভিও পেট্রোকেমিক্যাল ও সাপোর্টে শেয়ারে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা হয়েছে।
কোম্পানি দুইটির মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে সাপোর্টের শেয়ারে। ২০২৪ সালে ২৭ অক্টোবর কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১৭ টাকা ৩০ পয়সা। আর গত ৯ অক্টোবর, বৃহস্পতিবার কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৪৪ টাকায় ৪০ পয়সায়, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এই সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৭ টাকা ১০ পয়সা বা প্রায় ১৫৭ শতাংশ।
চলতি বছরের ১৩ আগস্টের পর থেকেই কোম্পানিটির শেয়ার দর টানা বাড়ছে। ওইদিন কোম্পানিটির দর ছিল ২৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ প্রায় দুই মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ টাকা ৮০ পয়সা বা ৮৮.১৩ শতাংশ।
২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সেবা ও আবাসন খাতের সাপোর্টের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৩০০ কোটি টাকা ও ২৩৬ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানিটির বর্তমান রিজার্ভের পরিমাণ ৫৫৩ কোটি ৯৩ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে বিনিয়োগকারীদেরকে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
উল্লেখ্য, ২৩ কোটি ৬৮ লাখ ৬৭ হাজার ১২৩টি শেয়ারের মধ্যে ৫৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১১.১০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩.৮৬ শতাংশ বিদেশি এবং ২৬.০৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
অন্যদিকে, সিভিও পেট্রোকেমিক্যালের সর্বনিম্ন দর ছিল ২০২৪ সালে ২৭ অক্টোবর ৯০ টাকা ৩০ পয়সা। গত ৯ অক্টোবর, বৃহস্পতিবার কোম্পানিটির দর দাঁড়িয়েছে ২১২ টাকায় ৮০ পয়সায়, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এই সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২২ টাকা ৫০ পয়সা বা প্রায় ১৩৬ শতাংশ।
চলতি বছরের ১২ আগস্টের পর থেকেই কোম্পানিটির শেয়ার দর টানা বাড়ছে। ওইদিন কোম্পানিটির দর ছিল ১৪১ টাকা ৭০ পয়সা। অর্থাৎ প্রায় দুই মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭১ টাকা ১০ পয়সা বা ৪১.৪০ শতাংশ।
২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সিভিও পেট্রোকেমিক্যাল ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১৫০ কোটি টাকা ও ২৭ কোটি ৭৭ লাখ টাকা। কোম্পানিটির বর্তমান পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৩০ লাখ টাকা। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এরমধ্যে ১১ শতাংশ ক্যাশ ও ৯ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৮২ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৩৪ পয়সা। আলোচ্য সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ১২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৭ টাকা ৬৫ পয়সা।
উল্লেখ্য, সিভিও পেট্রোকেমিক্যালের ২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৫০০টি শেয়ারের মধ্যে ৪৫.৩১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২১.২৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.১৫ শতাংশ বিদেশি এবং ৩৩.৩০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প