ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মক্কা থেকে আবেগঘন বার্তা দিলেন ফারহান
বিনোদন ডেস্ক: টেলিভিশনের পরিচিত অভিনেতা মুশফিক আর ফারহান ব্যস্ত অভিনয়জীবনের ফাঁকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন। সেখানে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তিনি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ফারহান সাদা ইহরামের পোশাকে কাবা শরীফের সামনে বসে হাজরে আসওয়াদ চুমু দিচ্ছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের সেরা দিন।’ অভিনেতা জানান, জীবনে প্রথমবার পবিত্র কাবা শরীফে আসা এবং প্রথমবার হাজরে আসওয়াদে চুমু দেওয়া তার জন্য অভূতপূর্ব সৌভাগ্য। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জীবনে আর বড় কোনো চাওয়া বা পাওয়ার প্রয়োজন নেই।
ফারহান আরও বলেন, ‘আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। সবাই আমার জন্য দোয়া করবেন।’ সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ হতেই ভক্তরা তাকে শুভকামনা ও দোয়া পাঠাতে শুরু করেছেন।
জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল