ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
কম তেলে রান্নার গোপন রহস্য
ডুয়া ডেস্ক: আজকাল অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন। ওজন নিয়ন্ত্রণ, কোলেস্টেরল কমানো বা ব্লাড সুগার ঠিক রাখার জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার চেষ্টা করছেন মানুষ। খাদ্যতালিকায় শাকসবজি ও দানাশস্য বাড়ানো এবং তেলের পরিমাণ কমানো স্বাস্থ্যকর খাবারের প্রথম ধাপ।
কিন্তু বাঙালিরা সাধারণত তেল-মশলাযুক্ত খাবার ছাড়া খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই সুস্বাদু ও কম তেলযুক্ত রান্নার কিছু উপায় জেনে রাখা জরুরি।
১. চামচ ব্যবহার করুন:তেলের জার বা বোতল থেকে সরাসরি কড়াইতে তেল ঢালার পরিবর্তে চামচ ব্যবহার করুন। এতে নির্ধারিত পরিমাণে তেল ব্যবহার সম্ভব হয় এবং খাবার কম তেলযুক্ত হয়।
২. ভাপিয়ে রান্না করুন:শাকসবজি বা মাংস রান্নার আগে ভাপিয়ে নিন। এতে কম তেল ব্যবহার করেও রান্নার স্বাদ ও পুষ্টিগুণ অটুট থাকে।
৩. ম্যারিনেট করে রাখুন:মাছ বা মাংস রান্নার আগে ম্যারিনেট করলে রান্না দ্রুত হয় এবং তেলও কম লাগে। ম্যারিনেশনের সময় ১ চামচ তেল বা দই ব্যবহার করলে তেল ছাড়াই সুস্বাদু রান্না সম্ভব।
৪. সঠিক পাত্র বাছাই করুন:কম তেলে রান্নার জন্য ননস্টিক প্যান ব্যবহার করুন। ভাজাভুজির জন্য এয়ার ফ্রায়ার ব্যবহার করলে মুখরোচক খাবার তৈরি করা সম্ভব, তেল ছাড়াই।
৫. কম আঁচে রান্না করুন:ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করুন। এতে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে এবং কম তেল দিয়েও স্বাদযুক্ত পদ তৈরি করা যায়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি