ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
যমুনা অয়েল: এক সচিব আউট, আরেক সচিব ইন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি যমুনা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। কোম্পানিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, আর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব মোঃ ইউনুসুর রহমান।
২০২৪ সালের ২৯ আগস্ট যমুনা অয়েলের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছিলেন এম এ আকমল হোসেন আজাদ। তিনি তখন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ছিলেন। বর্তমানে পরিকল্পনা কমিশনে দায়িত্বে থাকায় ব্যস্ততার কারণে তিনি এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
এরপর কোম্পানির ৫৩৮তম বোর্ড সভায় (৩০ সেপ্টেম্বর ২০২৫) সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মোঃ ইউনুসুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে যোগদান করেন মোঃ ইউনুসুর রহমান। তিনি ধাপে ধাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।তিনি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব।
মোঃ ইউনুসুর রহমান পূর্বে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক ছিলেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি