ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
চিনির পরিবর্তে কৃত্রিম মিষ্টি: শরীরের ক্ষতি না উপকার?
লাইফস্টাইল ডেস্ক: স্বাস্থ্য সচেতন অনেকেই এখন খাবারে চিনি কমিয়ে কৃত্রিম মিষ্টিকারকের দিকে ঝুঁকছেন। ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিসের ঝুঁকি কমানো বা ক্যালোরি হ্রাস—এমন নানা কারণে এই বিকল্পকে বেছে নেওয়া হচ্ছে। তবে প্রশ্ন থেকেই যায়—চিনির বদলে কৃত্রিম মিষ্টি খেলে আসলেই কি শরীরের উপকার হয়, নাকি উল্টো সমস্যা ডেকে আনে?
চিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। অতিরিক্ত চিনি গ্রহণে ওজন বাড়ে, ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায়, হৃদরোগের আশঙ্কা বাড়ে এবং ত্বকের বার্ধক্যও ত্বরান্বিত হতে পারে। এ কারণেই এখন অনেকেই বিকল্প হিসেবে ব্যবহার করছেন কৃত্রিম মিষ্টিকারক।
বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে কৃত্রিম মিষ্টি গ্রহণ সাধারণত নিরাপদ এবং চিনির তুলনায় তুলনামূলক ভালো বিকল্প হতে পারে। কারণ এগুলোর মধ্যে ক্যালোরি খুবই কম, অনেক সময় একেবারেই থাকে না। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা ও ডায়াবেটিস আক্রান্তদের জন্য এগুলো উপকারী হতে পারে।
সবচেয়ে ব্যবহৃত কিছু কৃত্রিম মিষ্টিকারকের মধ্যে রয়েছে:
স্টেভিয়া: প্রাকৃতিক উদ্ভিদ থেকে তৈরি, ক্যালোরি নেই এবং রক্তে শর্করার মাত্রা বাড়ায় না।
অ্যাসপারটেম: চিনির তুলনায় ২০০ গুণ মিষ্টি, তবে ক্যালোরি খুব কম। ঠান্ডা পানীয় ও খাবারে ব্যবহৃত হয়। পিকেইউ রোগীদের জন্য এটি নিষিদ্ধ।
সুক্রালোজ: রান্না ও বেকিংয়ে ব্যবহারযোগ্য, চিনির চেয়ে ৬০০ গুণ মিষ্টি কিন্তু ক্যালোরিবিহীন।
স্যাকারিন: প্রাচীনতম কৃত্রিম মিষ্টি, সীমিত ব্যবহারে বর্তমানে নিরাপদ বলে ধরা হয়।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, কৃত্রিম হোক বা প্রাকৃতিক—অতিরিক্ত মিষ্টি গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর। মাঝে মাঝে পরিমিত পরিমাণে ব্যবহার করা যেতে পারে, তবে এটি যেন নিয়মিত অভ্যাসে না পরিণত হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত