ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ন ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারবাজারের ক্যাটাগরিতে উল্লেখযোগ্য উন্নতি অর্জন করেছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার (০৬ সেপ্টেম্বর) থেকে কোম্পানির শেয়ার নতুন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।
ডিএসই সূত্রে জানা গেছে, নর্দার্ন ইন্স্যুরেন্স ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের প্রদান করেছে। আইন অনুযায়ী, ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলোকে উন্নত ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। সে ধারাবাহিকতায় নর্দার্ন ইন্স্যুরেন্সের অবস্থান ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হলো।
এর আগে ২৮ সেপ্টেম্বর কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেডৎ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। এর কারণ হলো, কোম্পানিটি ঘোষিত ডিভিডেন্ড নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করতে ব্যর্থ হয়েছিল।
শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো সাধারণত ব্যবসায়িক সমস্যায় থাকে অথবা নিয়মিত ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়। অন্যদিকে ‘এ’ ক্যাটাগরি বিনিয়োগকারীদের কাছে অধিক আস্থার প্রতীক। এই পরিবর্তন বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
তবে নিয়ম অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের পর প্রথম ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানির শেয়ার ঋণ সুবিধা (margin loan) দিয়ে কেনার সুযোগ থাকছে না। ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে এ বিষয়ে ডিএসই নিষেধাজ্ঞা জারি করেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)