ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
সরকার ফারাবী
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে বৃত্তি দেবে জাপানের খ্যাতনামা প্রতিষ্ঠান সুমিতমো করপোরেশন। এ বৃত্তির জন্য ২০২২–২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই চতুর্থ বিষয় বাদে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৮০ থাকতে হবে।
বৃত্তির আবেদন ফরম পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের শিক্ষা-৫ শাখা (কক্ষ নং–২১২) থেকে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd)-এ প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।
আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলসহ আগামী ২০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রার দফতরের শিক্ষা-৫ শাখায় জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে দুটি রঙিন ছবি, এসএসসি ও এইচএসসির নম্বরপত্র ও সনদ, অভিভাবকের আয়-সনদ এবং বিভাগীয় প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীর সদাচরণ, নিয়মিত অধ্যয়ন ও সন্তোষজনক শিক্ষাগত অগ্রগতি বিবেচনায় বৃত্তিটি পরবর্তী তিন বছর পর্যন্ত নবায়নযোগ্য হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা