ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অ্যানথ্রাক্স আতঙ্ক: কীভাবে ছড়ায় ও দ্রুত প্রতিকারের উপায়
সরকার ফারাবী
রিপোর্টার
লাইফস্টাইল ডেস্ক: দেশের উত্তরাঞ্চলীয় রংপুর জেলায় অ্যানথ্রাক্স সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। শেষ দুই মাসে জেলায় শতাধিক গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছে, পাশাপাশি অর্ধশতাধিক মানুষও সংক্রমিত হয়েছেন। পীরগাছা উপজেলায় এই সংক্রমণের কারণে দুই জনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, মিঠাপুকুরে ৬ জন আক্রান্ত হলেও স্থানীয়রা জানিয়েছেন, বাস্তবে ১৫ জনেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে।
রংপুরের পাশাপাশি, মেহেরপুরের তিনটি উপজেলায় ৪৬৪ জন মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। বিষয়টি স্বাস্থ্য কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জন্য বড় সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে।
অ্যানথ্রাক্স কী ও কীভাবে ছড়ায়?
অ্যানথ্রাক্স মূলত ব্যাকটেরিয়াজনিত গুরুতর সংক্রামক রোগ। ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়ার কারণে এ রোগ হয়। এটি মূলত গবাদিপশুতে দেখা যায়, তবে সংক্রমিত পশু বা তাদের পণ্য (চামড়া, পশম, মাংস) থেকে মানুষও আক্রান্ত হতে পারে।
মানুষ সাধারণত তিনভাবে সংক্রমিত হতে পারে:
১) খাদ্য গ্রহণের মাধ্যমে: সংক্রমিত পশুর মাংস খেলে।
২) ত্বকের মাধ্যমে: সংক্রমিত পশুর চামড়া বা পশম স্পর্শ করলে।
৩) শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে: স্পোরযুক্ত বাতাস ফুসফুসে প্রবেশ করলে।
উপসর্গ
১) পরিপাকতন্ত্রের অ্যানথ্রাক্স: বমি, জ্বর, পেটে ব্যথা। গুরুতর হলে রক্তাক্ত ডায়রিয়া ও অন্ত্রের প্রদাহ।
২) ত্বকের অ্যানথ্রাক্স: চুলকানিযুক্ত বাম্প, পরবর্তীতে ব্যাথাহীন কালো আলসার, জ্বর, মাথাব্যথা।
৩) শ্বাসনালী/ফুসফুসের অ্যানথ্রাক্স: ফ্লু-সদৃশ লক্ষণ, জ্বর, কাশি, পেশী ব্যথা; গুরুতর হলে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা।
প্রতিরোধ ও করণীয়
১) আক্রান্ত পশুর জবাই বন্ধ রাখা।
২) পশুদের নিয়মিত অ্যানথ্রাক্স টিকা দেওয়া।
৩) সংক্রমিত পশু বা মৃত পশুর সংস্পর্শ এড়ানো।
৪) মৃত পশু সৎকারের সময় গ্লাভস ও সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করা।
৫) মৃত পশু মাটির গভীরে পুঁতে সৎকার করা।
৬) সচেতনতা বাড়ানো ও সতর্কতা অবলম্বন করাই এই মারাত্মক রোগের সংক্রমণ রোধের প্রধান হাতিয়ার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল