×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

২০২৬ নভেম্বর ২৮ ১৭:০৩:৫১

২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

যতই দিন গড়াচ্ছে, ক্রমেই ভয়ংকর রূপ ধারণ করছে হাম। এরই মধ্যে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে হামের উপসর্গে আটজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮০ জন।

অন্যদিকে চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০৮ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাথ ৬৩ হাজার ৭৬৯ জন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত