×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু

২০২৬ নভেম্বর ২৯ ১৬:২৩:৩২

২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৮ জন।

রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬৯ জন। অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৪ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬৮৭ জন।

এ সময়ে হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৯৫ জন।

মৃত্যুর পরিসংখ্যানে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৮৩ জন।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৬ জন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত