ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতের বিরুদ্ধে বিচার দাবি ইনকিলাব মঞ্চের
নিজস্ব প্রতিবেদক: গুম ও খুনের সঙ্গে জড়িত ২৮ সামরিক কর্মকর্তাকে ‘সেফ এক্সিট’ দেওয়ার প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি বলছে, জাতীয় নিরাপত্তা রক্ষার নামে দোষীদের দায়মুক্তি দেওয়ার অপচেষ্টা দেশবিরোধী কর্মকাণ্ডের শামিল। এ ঘটনার দ্রুত বিচার দাবি করে শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি ৫ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে অন্যতম ছিল গুম-খুনে ভারতের সরাসরি সংশ্লিষ্টতা তদন্ত করে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের আহ্বান।
সংগঠনের পাঁচ দফা দাবিগুলো হলো-
১. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গুম-খুনে অভিযুক্ত ২৮ জনকে দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করা।
২. গুম-খুনে ভারতের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের পক্ষ থেকে মামলা দায়ের করা।
৩. পিলখানা ও গুম কমিশনসহ সংশ্লিষ্ট সকল প্রসিকিউশন টিমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।
৪. পিলখানা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন কোনো কাটছাঁট ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা।
৫. ক্যান্টনমেন্ট থেকে ‘সেফ এক্সিট’ পাওয়া ৬২৬ জনসহ অন্যান্য অভিযুক্তদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, বিচার বিলম্বিত হলে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা আরও কমে যাবে এবং জাতীয় নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়বে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন