ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
গুম খুনে অভিযুক্ত জেনারেলদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি ডাকসু ভিপির
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, গুম খুনের মাস্টারমাইন্ড স্বৈরাচার খুনী হাসিনা ও অভিযুক্ত জেনারেলদের অবশ্যই বিচার করতে হবে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে গুম কমিশনের তথ্য ও প্রামাণ্যচিত্র নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে শেয়ার করে তিনি একথা বলেন।
অন্য আরেক ফেসবুক বার্তায় গত পনেরো বছরের দুঃশাসনে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার প্রক্রিয়ায় ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, গুম, খুন, ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতদের বিচারের ক্ষেত্রে কোনো টালবাহানা সহ্য করা হবে না।
সাদিক কায়েম তার বার্তায় উল্লেখ করেন, গত পনেরো বছরের শাসনামলে সামরিক ও বেসামরিক কাঠামোকে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। তিনি ওয়ালীউল্লাহ, আল মুকাদ্দাস, ইলিয়াস আলীসহ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের অপেক্ষার কথা তুলে ধরে বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতরা দেশরক্ষার শপথ ও ইউনিফর্মের দায়িত্ববোধকে পদদলিত করে ফ্যাসিবাদের পদলেহনে মেতে উঠেছিল। অথচ এখন তাদের বিচার প্রক্রিয়ায় ষড়যন্ত্র চলছে।
ছাত্রসমাজের পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে তিনি বলেন, “খুনী, ধর্ষক, গুমকারী যে পরিচয়েই থাকুক, তাদের কঠোর বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, “সকল খুনী-ধর্ষকদের বিচার এ মাটিতেই হবে, ইনশাআল্লাহ।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন