ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গ্রেটার ওপর ইস'রায়েলি বাহিনীর নির্যাতনের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক: গাজাগামী মানবিক সহায়তা বহর আটক করার পর সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী যে ভয়াবহ নির্যাতন চালিয়েছে, সে সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন তুরস্কের এক মানবাধিকার কর্মী। ইস্তাম্বুলে পৌঁছে তিনি জানান, ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেটাকে অপমানজনক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে।
তুরস্কের এরসিন চেলিক নামের ওই মানবাধিকার কর্মী সিএনএন তুর্ককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমাদের সামনেই গ্রেটাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তাকে হামাগুড়ি দিতে বাধ্য করা হয়েছে, এমনকি ইসরায়েলের পতাকায় চুমু দিতেও বাধ্য করেছে।” তিনি আরও যোগ করেন, “যেভাবে নাৎসিরা একসময় অপমান করত, তারা এখন সেই একই কৌশল ব্যবহার করছে।”
চেলিকের দাবি, গ্রেটাকে প্রকাশ্যে প্রদর্শন করে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে, কারণ তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ। এই ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
রোববার (৫ অক্টোবর) তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড–এর প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি বাহিনীর হাতে আন্তর্জাতিক জলসীমায় আটক হওয়া মানবিক মিশনের কর্মীদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট শনিবার বিকেলে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।
ইসরায়েলের রামন বিমানবন্দর থেকে ছাড়ার পর স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে তুরস্কে পৌঁছায় বিমানটি। এতে ১৩৭ জন কর্মী ছিলেন, যার মধ্যে ৩৬ জন তুর্কি এবং ২৩ জন মালয়েশীয় নাগরিক। তবে গ্রেটা থুনবার্গকে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে কি না, না তিনি এখনো আটক রয়েছেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২২ বছর বয়সী গ্রেটা থুনবার্গ গত জুনে ম্যাডলিন নামের একটি জাহাজে মানবিক ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। গাজা উপকূলের কাছে পৌঁছানোর পর ইসরায়েলি নৌবাহিনী জাহাজটি আটক করে এবং তাতে থাকা কর্মীদের গ্রেপ্তার করে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন