ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শারদীয় পূজা: স্পেনে উৎসবমুখর আয়োজন
নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেছেন শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এ মহোৎসবের সমাপ্তি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর)।
মাদ্রিদের অস্থায়ী পূজামণ্ডপে অনুষ্ঠিত এই পূজা শুধু বাংলাদেশিদের নয়, নেপাল ও ভারতের পশ্চিমবঙ্গের বহু প্রবাসীরও মিলনমেলায় রূপ নেয়। এবারের দুর্গোৎসব উপলক্ষে আলতো দে আরেনালের স্থানীয় একটি হলরুমে বিশেষ পূজামণ্ডপ সাজানো হয়। প্রবাসী বাঙালি হিন্দু সম্প্রদায়ের জন্য এটি ছিল ভক্তি ও আরাধনার পাশাপাশি এক অনন্য সাংস্কৃতিক সমাবেশ।
ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মাদ্রিদের পরিবেশ যেন রূপ নেয় এক উৎসবের নগরীতে। সব তিথি-নির্ঘণ্ট মেনে পূজা অনুষ্ঠিত হয়, আর এর সঙ্গে ছিল নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট-বড় নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে আনন্দ ভাগাভাগি করেছেন। পুরো আয়োজনের মূল দায়িত্বে ছিলেন স্থানীয় বয়োজ্যেষ্ঠরা।
উৎসবকে সফল ও আনন্দঘন করে তুলতে উপস্থিত ছিলেন স্পেনের বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা। মাদ্রিদ পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা এবং সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী জানিয়েছেন, প্রবাসের মাটিতে এভাবে দুর্গোৎসব পালন করতে পারা তাদের জন্য এক বিশেষ আনন্দের ব্যাপার।
এছাড়া পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী, উপদেষ্টা উত্তম মিত্র, মিঠু দেব, মোহন লাল মজুমদার, শ্যামল দেবনাথ, তাপস দেবনাথ, চমন দাশ, শান্তনু দাশ, শংকর রায়, শংকর পোদ্দার, উত্তম ভুঁইয়া, সুমন রায়, পলাশ সাহা, রাখাল দেব, রতন শীল, সুমন শীল, জয় সাহা, শ্যামল পাল, জুয়েল বৈদ্য, কার্তিক দেবনাথ, সুব্রত মল্লিক প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসবের আমেজে শরিক হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ