ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বুমরাহর রেকর্ড: ঘরের মাঠে দ্রুততম ৫০ টেস্ট উইকেট
স্পোর্টস ডেস্ক: ভারতের পেসার জসপ্রিত বুমরাহ টেস্ট ক্রিকেটে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন। ঘরের মাঠে মাত্র ২৪ ইনিংসে ৫০ টেস্ট উইকেট শিকার করে তিনি ভারতের দ্রুততম পেসারদের একজন হয়ে উঠেছেন। একই ইনিংসে এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক পেসার জাভাগল শ্রীনাথ।
বুমরাহ ও শ্রীনাথের পর ঘরের মাঠে দ্রুততম ৫০ টেস্ট উইকেট নেওয়া ভারতীয়দের তালিকায় আছেন কপিল দেব (২৫ ইনিংস), ইশান্ত শর্মা (২৭ ইনিংস) এবং মোহাম্মদ শামি (২৭ ইনিংস)। এই পরিসংখ্যানই প্রমাণ করে কতটা দুর্লভ ও গুরুত্বপূর্ণ এই অর্জন।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ বল করেছেন বুমরাহ। প্রথম ইনিংসে তিনি ১৪ ওভার বল করে ৪২ রানে নিয়েছেন ৩ উইকেট। পাশাপাশি মোহাম্মদ সিরাজ ছিলেন আরও কার্যকর; তিনি ৪০ রানে শিকার করেছেন ৪ উইকেট। স্পিনার কুলদীপ যাদব নেন ২ উইকেট এবং ওয়াশিংটন সুন্দর একটি উইকেট তুলে নেন।
ভারতের বোলিং ঝড়ে ৪৪.১ ওভারেই ১৬২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ম্যাচের প্রথম দিনেই শক্ত অবস্থানে পৌঁছে যায় ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট