ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রে রানওয়েতে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেলো বড় ধরনের বিমান দুর্ঘটনা। ডেল্টা এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজ রানওয়েতে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এক বিমানের সামনের অংশ দুমড়ে যায় এবং ককপিটের জানালা ভেঙে পড়ে। তবে ভয়াবহ এই ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (১ অক্টোবর) রাতে ঘটে এ দুর্ঘটনা। ডেল্টা এয়ারলাইন্সের ৫১৫৫ নম্বর ফ্লাইটটি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহর থেকে ৫৭ জন যাত্রী নিয়ে অবতরণ করছিল। ঠিক একই সময় আরেকটি ফ্লাইট—৫০৪৭ নম্বর উড়োজাহাজটি ২৮ যাত্রী নিয়ে ভার্জিনিয়ার রাওনোক শহরের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতিতে রানওয়েতে দাঁড়িয়ে ছিল।
এসময় হঠাৎ করেই দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫০৪৭ নম্বর বিমানের একটি ডানা গিয়ে আঘাত করে ৫১৫৫ নম্বর বিমানের ককপিটে। ভেঙে যায় জানালা, দুমড়ে যায় সামনের অংশ। এ ঘটনায় একজন ক্রু হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আরেকজন অ্যাটেনডেন্ট হালকা আহত হয়েছেন। তবে যাত্রীদের মধ্যে কেউ হতাহত হননি।
লা গুয়ারিদা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রানওয়েতে দুটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষের ঘটনা অত্যন্ত বিরল বলেও তারা উল্লেখ করেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার