ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
২০২৫ সালে অভিবাসীদের জন্য জীবনযাত্রার সেরা ৫ দেশ
লাইফস্টাইল ডেস্ক: বিদেশে স্থায়ীভাবে বসবাস এখন আর শুধু চাকরি বা উচ্চশিক্ষার জন্য নয়, বরং জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সুবিধার কারণেও অনেকেই নিজ দেশ ছাড়ছেন। ইন্টারন্যাশনস এক্সপাট ইনসাইডার ২০২৫ সালের এক জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী প্রায় ৩ দশমিক ৬ শতাংশ মানুষ আন্তর্জাতিক অভিবাসী হিসেবে বসবাস করছে। জীবনযাত্রার খরচ, কাজের সুযোগ, সামাজিক পরিবেশ ও মানিয়ে নেওয়ার সহজতার ভিত্তিতে এই জরিপে নির্ধারণ করা হয়েছে অভিবাসীদের জন্য সবচেয়ে উপযোগী দেশগুলো।
৪৬টি দেশের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে পানামা। কাজের সুযোগ, আরামদায়ক জীবনযাত্রা, ব্যক্তিগত অর্থনীতি ও বসবাসের সুবিধা সব মিলিয়ে দেশটি অভিবাসীদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। ফ্রিল্যান্সার, ডিজিটাল নোম্যাড ও অবসরপ্রাপ্তদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা।
দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ায় জীবনযাত্রার খরচ তুলনামূলক সাশ্রয়ী। প্রায় ৮০ শতাংশ অভিবাসী দেশটিতে বসবাসে সন্তুষ্ট। আতিথেয়তা ও পরিবারকেন্দ্রিক সামাজিক কাঠামোর কারণে দেশটি বেশ জনপ্রিয়।
তৃতীয় অবস্থানে মেক্সিকো। সাশ্রয়ী জীবনযাপন, বৈচিত্র্যময় খাবার, অতিথিপরায়ণ মানুষ ও সুন্দর প্রাকৃতিক পরিবেশ মেক্সিকোকে বিদেশিদের কাছে প্রিয় গন্তব্যে পরিণত করেছে।
থাইল্যান্ড তালিকার চতুর্থ স্থানে। সুন্দর সৈকত, নিরাপত্তা, আধুনিক শহর এবং অতিথিপরায়ণ মানুষ দেশটিকে বসবাসযোগ্য করেছে। তবে স্থানীয় সংস্কৃতি ও নিয়মকানুন বোঝা জরুরি।
পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনাম। দ্রুত বর্ধনশীল অর্থনীতি, কম খরচে ভালো জীবনযাত্রা ও বন্ধুত্বপূর্ণ মানুষ ভিয়েতনামকে অভিবাসীদের জন্য আদর্শ করে তুলেছে।
জরিপে বলা হয়েছে, পানামা, কলম্বিয়া, মেক্সিকো, থাইল্যান্ড ও ভিয়েতনাম শুধু আর্থিক সুবিধাই নয়, বরং জীবনযাত্রার মান ও সহজে মানিয়ে নেওয়ার পরিবেশ দিয়েই অভিবাসীদের আকর্ষণ করছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ