ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কোম্পানির উদ্যোক্তা বিক্রি করলেন ১ কোটি ২০ লাখ শেয়ার
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: শেয়রবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. সৈয়দ মুনসিফ আলী চার দফায় ব্যাংকটির মোট ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন। এর ফলে তার হাতে এখন আর মাত্র ১৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার অবশিষ্ট রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী সৈয়দ মুনসিফ আলীর শেয়ার বিক্রির ধাপগুলো ছিল নিম্নরূপ—
শেয়ার বিক্রির ঘোষণা ও সম্পন্ন হওয়ার তারিখ
• ২৬ আগস্ট ২০২৫ : প্রথম দফায় ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
• ০৪ সেপ্টেম্বর ২০২৫ : প্রথম দফায় ৩০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
• ০৯ সেপ্টেম্বর ২০২৫ : দ্বিতীয় দফায় ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
• ১৫ সেপ্টেম্বর ২০২৫ : দ্বিতীয় দফায় ৩০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
• ২১ সেপ্টেম্বর ২০২৫ : তৃতীয় দফায় ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
•গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার, সকাল ১০:১৩ মিনিটে) : তৃতীয় দফায় ৩০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
২৯ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার, দুপুর ২:২৯ মিনিটে) : চতুর্থ দফায় ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
• ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে : এ দফার শেয়ার বিক্রি সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
শেয়ার ধারণের অবস্থা
সৈয়দ মুনসিফ আলীর কাছে ব্যাংকটির মোট ১ কোটি ৪৩ লাখ ৪ হাজার ৬৪৫টি শেয়ার। চার দফায় ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রির পর বর্তমানে তার কাছে রয়েছে মাত্র ১৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার।
বাজারসংশ্লিষ্টদের মন্তব্য
বাজারসংশ্লিষ্টরা বলছেন, উদ্যোক্তা পরিচালক পর্যায়ে ধারাবাহিকভাবে বিপুল পরিমাণ শেয়ার বিক্রির ঘটনা বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলতে পারে। তবে শেয়ার বিক্রি সম্পূর্ণ আইনসঙ্গত এবং ডিএসই নিয়ম মেনেই হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল