ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এমবাপের হ্যাট্রিকে রিয়ালের দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় ম্যাচ ডে-তে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কিলিয়ান এমবাপে। দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি সুপারস্টার হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে উপহার দিয়েছেন বড় জয়। দূরপাল্লার সফরে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। একই রাতে তবে মুখোমুখি হয়েছে ভিন্ন বাস্তবতার—লিভারপুলকে একমাত্র গোলে হারিয়েছে তুরস্কের জায়ান্ট গালাতাসারে।
সাড়ে ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে খেলতে যাওয়া রিয়ালকে শুরুতে কিছুটা অস্থির দেখা গেলেও পরে ম্যাচটা হয়ে ওঠে একপেশে। এমবাপের হ্যাটট্রিক ছাড়াও গোল করেন এদুয়োর্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। বিরতির পর আরও দুটি দৃষ্টিনন্দন গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। শেষ সময়ে কামাভিঙ্গা ও দিয়াজের গোল বড় ব্যবধান নিশ্চিত করে।
অন্যদিকে প্রিমিয়ার লিগে হারের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ইউরোপীয় মঞ্চেও ব্যর্থ হলো লিভারপুল। তুরস্কের রামস পার্কে স্বাগতিক গালাতাসারের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে ভিক্টর ওসিমেন গালাতাসারেকে এগিয়ে দেন। এরপর লিভারপুল সমতা ফেরাতে ব্যর্থ হয়। তার ওপর চোট পান গোলরক্ষক অ্যালিসন বেকার ও তরুণ ফরোয়ার্ড হুগো একিতিকে। ইনজুরি আর গোলশূন্য হতাশায় ভরপুর এক রাত কাটায় ইংলিশ জায়ান্টরা।
দুই ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দুই নম্বরে, গালাতাসারে ৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে এবং সমান পয়েন্টে লিভারপুল ১৬ নম্বরে রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি