ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সফর শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) অংশগ্রহণের পর তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ওঠেন। বাংলাদেশ সময় অনুযায়ী এটি ছিল বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিট।
প্রধান উপদেষ্টাকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
এর আগে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে তিনি গত ২২ সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।
সফরে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতের রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠক করেন। একইসঙ্গে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
এ ছাড়া নিউইয়র্কে তিনি সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য রাখেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনেও ভাষণ দেন। সফরকালে বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানান। এ সময় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বাংলাদেশ সফরের ওপর গুরুত্বারোপ করেন।
সবশেষ তিনি জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া