ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসি থেকে শেয়ার বিক্রয়ের ঘোষণা এসেছে। ব্যাংকটির এক উদ্যোক্তা নিজ মালিকানাধীন বড় একটি অংশ বিক্রির পরিকল্পনা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই জানিয়েছে, এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা সৈয়দ মুনসিফ আলী মোট ৩০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে ব্যাংকের উদ্যোক্তা পর্যায়ের শেয়ার মালিকানায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
বর্তমানে সৈয়দ মুনসিফ আলীর কাছে ব্যাংকটির ৫৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার বিদ্যমান আছে। ঘোষণামতে, এর একটি উল্লেখযোগ্য অংশ তিনি বিক্রি করতে যাচ্ছেন।
সূত্র জানিয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি। শেয়ারগুলো বর্তমান বাজার মূল্যে পাবলিক মার্কেটে বিক্রয় করা হবে। ফলে শেয়ারবাজারে লেনদেন ও চাহিদার ওপরও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
বিশ্লেষকরা বলছেন, উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত সাধারণত নানা কারণে হয়ে থাকে—লাভ তোলার উদ্দেশ্য, বিনিয়োগের বৈচিত্র্য আনা কিংবা ব্যবসায়িক প্রয়োজনে অর্থ সংগ্রহ। তবে বিনিয়োগকারীরা এই ধরনের ঘোষণাকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছিন, কারণ তা কোম্পানির শেয়ার দর ও লেনদেনের গতি প্রকৃতিতে প্রভাব ফেলতে পারে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল