ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
অষ্টমীতে বন্ধ গয়নার দোকান! কী সিদ্ধান্ত নিল বাজুস?
নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসবের অষ্টমী তিথি উপলক্ষে ধর্মীয় মর্যাদা এবং অতীতের ধারাবাহিকতা অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
রোববার (২৯ সেপ্টেম্বর) বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলায় মঙ্গলবার জুয়েলারি দোকানসমূহ বন্ধ থাকবে।
প্রতি বছর অষ্টমী পূজার দিন জুয়েলারি ব্যবসায়ীরা ধর্মীয় ভাবগম্ভীরতা ও উৎসব উদ্যাপনের অংশ হিসেবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। এ বছরও সেই প্রথা অব্যাহত রেখে সারাদেশে দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুস ব্যবসায়ী ও ক্রেতা—দু'পক্ষকেই এ সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ক্রেতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন অগ্রিম পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করেন।
ডুয়া /নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে