ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইস'রায়েলকে সাহায্যকারী ১১ দেশের ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরাইলি বসতিতে কার্যক্রম চালানো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেনেভা থেকে প্রকাশিত এ ডেটাবেজে এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স ও ট্রিপ অ্যাডভাইজরের মতো পরিচিত প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
তালিকায় মোট ১১টি দেশের ১৫৮টি কোম্পানির নাম রয়েছে। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠান ইসরাইলভিত্তিক হলেও, বাকি কোম্পানিগুলো কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বসতি স্থাপন নীতি ‘যুদ্ধাপরাধের শামিল’। তিনি এসব ব্যবসা প্রতিষ্ঠানকে মানবাধিকার লঙ্ঘনের ক্ষতিকর প্রভাব ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।
জাতিসংঘের ব্যাখ্যায় বলা হয়, শুধুমাত্র যেসব কোম্পানি বসতিতে নির্মাণকাজ, নজরদারি, উচ্ছেদ বা কৃষিজমি ধ্বংসের মতো কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত, তাদেরই তালিকাভুক্ত করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, এ তালিকা কোনও বিচারিক বা আধা-বিচারিক প্রক্রিয়া নয়; বরং সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবসায়ীদের নৈতিক দায়বদ্ধতা সামনে আনার প্রয়াস।
প্রথম তালিকা প্রকাশিত হয়েছিল ২০২০ সালে, যা শুরু থেকেই বিতর্ক তৈরি করে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের এ উদ্যোগকে তীব্র সমালোচনা করে। সে সময় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ একে ‘একটি লজ্জাজনক আত্মসমর্পণ’ বলে মন্তব্য করেছিলেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক