ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ট্রাম্প-ইউনূস সাক্ষাতের ছবি প্রকাশ করল প্রেস উইং
আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের লোটে প্যালেসে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর মেয়ে দিনা ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একসঙ্গে ছবি তোলা হয়েছে। ছবিটি ২৩ সেপ্টেম্বরের হলেও প্রেস উইং তা প্রকাশ করে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে।
প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় জানানো হয়, ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্ব নেতাদের সম্মান জানাতে আয়োজিত ওই অনুষ্ঠানে ড. ইউনূস ও দিনা ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ট্রাম্প দম্পতি।
অনুষ্ঠানে ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি শুধু ট্রাম্পের সঙ্গেই নয়, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গেও মতবিনিময় করেন।
এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও বৈঠক করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা