ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১-২৫ সেপ্টেম্বর) সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহেও পিই রেশিও কমেছিল। বাজার বিশ্লেষকদের মতে, এটি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক খবর। কারণ পিই রেশিও কমলে শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকি হ্রাস পায় এবং শেয়ারগুলোর প্রকৃত মূল্যায়নের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। অর্থাৎ চাঙ্গাভাবের দিকে ধাবিত হয়।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইর পিই রেশিও ১০.৫০ পয়েন্ট থেকে নেমে এসেছে ১০.৪৩ পয়েন্টে। অর্থাৎ, সপ্তাহজুড়ে এটি কমেছে ০.৬৭ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ। বাজার বিশ্লেষকদের ভাষায়, এই সামান্য পতন বড় আকারে বিনিয়োগ ঝুঁকি কমে আসার ইঙ্গিত দেয়।
পিই রেশিও সাধারণত শেয়ারের দাম ও কোম্পানির আয় (ইপিএস) এর অনুপাত বোঝায়। কোনো শেয়ারের দাম তার আয়ের তুলনায় অতিরিক্ত বেড়ে গেলে পিই রেশিও-ও বাড়ে, যা বিনিয়োগ ঝুঁকির সংকেত। বিপরীতে পিই রেশিও কমলে বুঝতে হবে বাজার তুলনামূলক বিনিয়োগের জন্য স্থিতিশীল হচ্ছে এবং শেয়ারের দাম আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে।
আর্থিক খাতের অভিজ্ঞজনদের মতে, বর্তমান সময়ে বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত নিরাপদ এবং আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শেয়ার বেছে নিতে পারবেন। বিশেষ করে স্বল্প ও মধ্যমেয়াদি বিনিয়োগকারীরা এ ধরনের পরিস্থিতিতে আস্থা ফিরে পাবেন, যা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিদায়ী সপ্তাহের এই পরিবর্তন প্রমাণ করে যে বিনিয়োগকারীরা আগের মতো অযৌক্তিক চাহিদায় ঝুঁকে পড়ছেন না। বরং তারা এখন হিসাব-নিকাশ করে বিনিয়োগ করছেন। এর ফলে বাজারে ধীরে ধীরে দীর্ঘমেয়াদি ইতিবাচক ধারা তৈরি হতে পারে।
বিশ্লেষকদের পরামর্শ, এই সময়ে বিনিয়োগকারীদের উচিত শক্তিশালী মৌলভিত্তির শেয়ারের দিকে মনোযোগী হওয়া। কারণ পিই রেশিও কমার সঙ্গে সঙ্গে টেকসই ও স্থিতিশীল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে ঝুঁকি কম এবং প্রত্যাশিত মুনাফার সম্ভাবনা বেশি থাকে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ