ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সারজিসের হুমকিতে পাল্টা জবাব প্রেস সচিবের
নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—এমন ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি শুরু করেছে। এরই মধ্যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন ও প্রতীক বরাদ্দের কাজ চলছে। তবে এনসিপি শাপলা প্রতীক না পাওয়ায় উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে।
ইসি সচিবের ঘোষণার পর এনসিপির বেশিরভাগ নেতা সতর্ক বার্তা দিয়েছেন। তাদের দাবি, শান্তিপূর্ণভাবে সমাধান না হলে রাজনৈতিক লড়াইয়ের পথে হাঁটতে বাধ্য হবেন। মঙ্গলবার বিকেলে ফেসবুকে এক পোস্টে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম স্পষ্ট হুঁশিয়ারি দেন— জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলা না দিলে আগামী নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন।
এ ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। এদিকে মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলমকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি দৃঢ়ভাবে জানান, নির্ধারিত সময়েই নির্বাচন হবে।
প্রেস সচিব বলেন, “নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে এবং কোনো ষড়যন্ত্র তা বানচাল করতে পারবে না।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা