ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলরের শোক
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গভীর শোক প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার এক শোকবাণীতে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি দেশের গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। তিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে ছিলেন সক্রিয় অন্যতম প্রধান ব্যক্তিত্ব। একজন গৃহবধূ থেকে নিজ যোগ্যতায় তিনি বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান তৈরি করে নেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ও বাংলাদেশের নারীর ক্ষমতায়নে প্রধান অগ্রণী ব্যক্তিত্ব।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা এবং নারী শিক্ষা ও নারী নেতৃত্বের বিকাশে ও ক্ষমতায়নে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সুশিক্ষার বিস্তারে তাঁর ভূমিকা দেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে পেয়েছিলেন ‘আপসহীন নেত্রী’ উপাধি, যিনি বিশ্বাস করতেন বিভেদ নয়-উন্নয়নের রাজনীতিতে। তিনি ছিলেন নিবেদিত প্রাণ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ- অগণিত মানুষের প্রেরণার উৎস।
বেগম খালেদা জিয়ার চিরবিদায়ের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের এক দীর্ঘ সংগ্রামের পথযাত্রীর।
শোকবাণীতে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং এই শোকের সময়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসপি/আমজাদ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)