ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে। স্মরণার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে এবং পূর্বনির্ধারিত ছাত্র সংসদ নির্বাচনের স্থগিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারের ঘোষিত সাধারণ ছুটির প্রেক্ষাপটে ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমও বন্ধ থাকবে।
মরহুমার জানাজায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা করা হবে। ১ জানুয়ারি সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে প্রশাসনিক দপ্তর সচল থাকবে। ২ জানুয়ারি শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ভবিষ্যতে তার বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত