ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
আতশবাজি ও ফানুশ ওড়ানো থেকে বিরত থাকার আহবান ডাকসু ভিপির
নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোককে বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফুটানো, ফানুশ ওড়ানো থেকে বিরত থাকার আহবান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বুধবার (৩১ ডিসেম্বর) ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ফেসবুক পোস্টে এ আহবান জানান।
তিনি লিখেন, বাংলাদেশের আপোষহীন সংগ্রামের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সমগ্র জাতি আজ গভীর শোক ও বেদনায় মুহ্যমান। জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরিফ ওসমান হাদি ভাইও শহিদ হয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এই শোকাবহ সময়ে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
এছাড়াও আমরা দেখেছি প্রতিবছরই ফানুশের আগুন থেকে বাড়িঘর-দোকানপাটে আগুন লেগে বিপুল পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে— আতশবাজির বিকট শব্দে অসংখ্য পাখি এমনকি মানবসন্তানের মৃত্যুর ঘটনাও ঘটেছে।
'এ প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ সারাদেশের সকলের প্রতি আতশবাজি ফুটানো, ফানুশ ওড়ানো ইত্যাদি আয়োজন থেকে বিরত থাকতে বিনীত আহ্বান জানাচ্ছি।'
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত