ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
দেশজুড়ে বেগম জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাতুর হয়ে পড়েছে পুরো বাংলাদেশ।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলায় মরহুমার আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত মূল জানাজার সময়ের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন প্রান্তে লাখো মানুষ একই সময়ে গায়েবানা জানাজা ও মোনাজাতে অংশ নেন।
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিশাল জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে হাজার হাজার মানুষের সমাগমে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রযুক্তির ব্যবহারে এক অনন্য দৃশ্য দেখা যায়; সেখানে বড় পর্দার মাধ্যমে ঢাকার মূল জানাজা প্রদর্শন করা হয় এবং স্থানীয়রা তা অনুসরণ করে জানাজায় শরিক হন।
রাজশাহীর টিকাপাড়া ঈদগাহ মাঠ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে পৃথক জানাজা অনুষ্ঠিত হয়। রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব খালেদা জিয়াকে ‘গণমানুষের নেতা’ হিসেবে অভিহিত করেন। কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা মাঠ এবং রাজবাড়ীর খানখানাপুরেও বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন। এছাড়া কুড়িগ্রামে জেলা বিএনপির পক্ষ থেকে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করে কোরআন খানি ও দোয়া মাহফিল করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত জানাজায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসন ও শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিটি জানাজা শেষে মোনাজাতে দেশের এই ‘আপসহীন নেত্রী’র বিদেহী আত্মার শান্তি এবং জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। দেশের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই শোকের মিছিলে শামিল হয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- পুলিশে ১৪ হাজার নিয়োগের প্রস্তাব অনুমোদন
- শিক্ষকদের বদলি নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর