ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বছর শেষে দেশের রেকর্ড রেমিট্যান্স ও ঊর্ধ্বমুখী রিজার্ভ
নিজস্ব প্রতিবেদক: বছর শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। চলতি ডিসেম্বরের মাত্র ২৯ দিনেই দেশে এসেছে ৩ বিলিয়ন (৩০০ কোটি) মার্কিন ডলারের প্রবাসী আয়। রেমিট্যান্সের এই জোরালো প্রবাহ এবং বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনার ফলে বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ এখন ২৮ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত নভেম্বরে আকু (ACU) বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে নেমে এলেও কেন্দ্রীয় ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপ ও প্রবাসীদের পাঠানো ডলারের কল্যাণে তা দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে দেশের ব্যবহারযোগ্য বা ব্যয়যোগ্য রিজার্ভ ২৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা দিয়ে অন্তত চার মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণত একটি দেশের জন্য তিন মাসের আমদানি সক্ষমতার রিজার্ভ থাকাকে নিরাপদ মনে করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে দেশের রিজার্ভ প্রথমবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল এবং ২০২১ সালের আগস্টে তা ৪৮ বিলিয়ন ডলারের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করে। পরবর্তীতে বৈশ্বিক পরিস্থিতি ও আমদানি ব্যয় বৃদ্ধিতে রিজার্ভ কমতে শুরু করলেও সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে এনেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত