ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
সরকার ফারাবী: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচের শুরুতেই টস ভাগ্য সহায় হয়েছে রাজশাহীর। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং স্বাগতিক সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।
কন্ডিশন ও টস বিশ্লেষণসিলেটের উইকেটে শুরুতে বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন এমন ধারণা থেকেই ফিল্ডিং বেছে নিয়েছেন শান্ত। অন্যদিকে, ঘরের মাঠে বড় সংগ্রহ গড়ে রাজশাহীকে চাপে ফেলার চ্যালেঞ্জ এখন মেহেদী হাসান মিরাজের সিলেট টাইটান্সের সামনে। দুই দলই তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছে, যেখানে রয়েছে দেশি ও বিদেশি তারকাদের দারুণ ভারসাম্য।
এক নজরে দুই দলের চূড়ান্ত একাদশসিলেট টাইটান্স একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইম আইয়ুব, রনি তালুকদার, হযরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ ও রুয়েল মিয়া।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, এস এম মেহরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও সন্দ্বীপ লামিছানে।
সরাসরি দেখবেন যেভাবেমাঠের এই লড়াই সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এ ছাড়া যারা স্মার্টফোনে বা অনলাইনে খেলা উপভোগ করতে চান, তারা DUAANEWS-এর মাধ্যমে খুব কম ডেটা খরচে হাই-কোয়ালিটি লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।
আজকের ম্যাচটি পরিচালনা করছেন অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ার হিসেবে আছেন রুচিরা পালিয়াগুরুগে এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন নিয়ামুর রশিদ।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট