ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের সাথে দেখা করলেন পাক স্পিকার, জানালেন সমবেদনা
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সৌজন্য সাক্ষাৎকালে তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। সরদার আয়াজ সাদিক বেগম খালেদা জিয়াকে একজন মহান নেত্রী হিসেবে অভিহিত করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
পাকিস্তান থেকে বিশেষ সফরে আসা এই স্পিকার আজ বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজায় অংশ নেন। লাখো মানুষের সেই জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধানসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি তিনিও শরিক হন।
উল্লেখ্য, বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক। জানাজা শেষে স্পিকার সরদার আয়াজ সাদিক বাংলাদেশের এই জাতীয় শোকের দিনে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)