ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন বছরে ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশবাসী ও বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩১ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি নতুন বছরে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করার পাশাপাশি ২০২৬ সালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গণভোট আয়োজনের ঘোষণা দেন।
শুভেচ্ছা বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “নতুন বছর মানেই নতুন স্বপ্ন, আশা ও সম্ভাবনার সূচনা। জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে ২০২৬ সাল আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু করেছি, একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি।”
ড. ইউনূস নতুন বছরে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সকল চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। সব ষড়যন্ত্র প্রতিহত করে এই নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে—নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।”
বাণীতে তিনি আরও বলেন, নতুনের এই আগমনী বার্তা সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথে চলার অনুপ্রেরণা জোগায়। তিনি নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রার্থনা করেন। উল্লেখ্য, ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপনের মাধ্যমে বাংলাদেশ একটি ঐতিহাসিক সংস্কার ও নির্বাচনের বছরের দিকে পা বাড়াল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব